| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৫ ১১:২৩:৪৯
আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গেছে। রোববার (২৪ মে) গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল।

রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়েছে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা রাজস্থানের সংগ্রহ ১৬ পয়েন্ট। অন্যদিকে পঞ্চম স্থানে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্ট ১৫ এবং ষষ্ঠ স্থানে থাকা কলকাতার ঝুলিতে ১৩ পয়েন্ট। ফলে শেষ ম্যাচ জিতলেও রাজস্থানকে টপকে যাওয়ার সুযোগ নেই কেকেআরের।

এবারের প্লে-অফের লড়াই শুরু হবে প্রথম কোয়ালিফায়ার দিয়ে। ২৬ মে মাঠে নামবে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের জয়ী দল সরাসরি জায়গা করে নেবে ফাইনালে।

অন্যদিকে ২৭ মে এলিমিনেটরে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে শিরোপার স্বপ্ন, আর জয়ী দল পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ।

২৯ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে প্রথম কোয়ালিফায়ারে হারা দল মুখোমুখি হবে এলিমিনেটরে জয়ী দলের। সেই ম্যাচের বিজয়ী দল ফাইনালে উঠবে।

সবশেষে ৩১ মে আইপিএলের মহারণ ফাইনালে মুখোমুখি হবে দুই কোয়ালিফায়ারে জয়ী দল।

আইপিএল প্লে-অফ সূচি এক নজরে:

* ২৬ মে: প্রথম কোয়ালিফায়ার, গুজরাট টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

* ২৭ মে: এলিমিনেটর, সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস

* ২৯ মে: দ্বিতীয় কোয়ালিফায়ার

* ৩১ মে: ফাইনাল

ভেন্যুর দিক থেকে, প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ধর্মশালায়। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে নিউ চণ্ডীগড়ে। আর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের আসর বসবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এবার গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...