| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৫ ২২:৫২:৪৯
জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই আলোচনার ঝড় উঠেছে এক চমকপ্রদ পূর্বাভাস ঘিরে। একটি গাণিতিক মডেল বলছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারের বিশ্বকাপে বড় ধাক্কা খেতে পারে। এমনকি নকআউট পর্বের শুরুতেই জাপানের কাছে হেরে বিদায় নেওয়ার শঙ্কাও দেখানো হয়েছে।

এই আলোচিত পূর্বাভাস দিয়েছেন জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্ট। তার তৈরি বিশেষ অ্যালগরিদম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের মুখোমুখি হবে ব্রাজিল, আর সেই ম্যাচেই ঘটতে পারে বড় অঘটন।

ক্লেমেন্টের দাবি, তার মডেল শুধু মাঠের পারফরম্যান্স নয়, বরং একটি দেশের অর্থনীতি, জনসংখ্যা, জলবায়ু, খেলোয়াড়দের বাজারমূল্য এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধাসহ বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে ফলাফল অনুমান করে। এসব তথ্যের সমন্বয়ে প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি।

মডেলের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জাপান দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে ব্রাজিলকে হারিয়ে দেবে। সাম্প্রতিক সময়ে জাপানের উন্নত পারফরম্যান্সকে এই অনুমানের বড় কারণ হিসেবে ধরা হয়েছে। ক্লেমেন্টের বিশ্লেষণে বলা হয়েছে, জাপান সম্প্রতি শক্তিশালী কয়েকটি দলের বিপক্ষে ভালো ফল করেছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

তবে এই পূর্বাভাস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ক্লেমেন্টের অতীত রেকর্ড ঘিরে। তিনি আগের তিনটি বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়নের পূর্বাভাস দিয়ে আলোচনায় আসেন। এবার তার মডেল বলছে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগাল।

পূর্বাভাস অনুযায়ী, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জয় তুলে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে পারে নেদারল্যান্ডস। এর আগে ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারেনি ডাচরা।

তবে ক্লেমেন্ট নিজেই মনে করিয়ে দিয়েছেন, এটি কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। তার ভাষায়, ফুটবল শেষ পর্যন্ত মাঠের খেলা, যেখানে ভাগ্য, মুহূর্তের সিদ্ধান্ত ও পারফরম্যান্সই সবকিছু বদলে দিতে পারে।

এখন প্রশ্ন একটাই, সত্যিই কি বিশ্বকাপে জাপানের কাছে হেরে ব্রাজিল বিদায় নেবে, নাকি মাঠের লড়াই বদলে দেবে সব হিসাব?

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...