| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কোরবানির চামড়া নিয়ে বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৪ ১৯:৫৯:২৯
কোরবানির চামড়া নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। চামড়া নষ্ট হওয়া ঠেকাতে এবার বাণিজ্য মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

রোববার এক বার্তায় বাণিজ্য মন্ত্রণালয় জানায়, কোরবানির চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ কিংবা প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে এই কন্ট্রোল রুম থেকে। এজন্য একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে, যা ঈদের পুরো সময়জুড়ে সক্রিয় থাকবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির চামড়া যেন অব্যবস্থাপনা বা অসচেতনতার কারণে নষ্ট না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ, যা চামড়া শিল্প ও রপ্তানি খাতে বড় ভূমিকা রাখে।

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, কোরবানির ঈদে কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, একটি চামড়াও যেন নষ্ট না হয়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের অর্থনৈতিক সহায়তায় কোরবানির চামড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামান্য অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার প্রবণতা রোধে এবার আগে থেকেই নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার পাশাপাশি চামড়া যথাযথভাবে সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি দেখুন এখানে

একটু পর শুরু আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ বেনিন। দুই দলের এই ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...