আজকের সোনার বাজারদর: ২৪ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা তিন দফা মূল্য সমন্বয়ের পর এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করে বাজুস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, একই দিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের ভাষ্য, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম রয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ৫ হাজার ৩৬৫ টাকায়, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে বেতন অক্টোবর থেকে, বকেয়া পাবেন যেভাবে
- পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা
- আজকের স্বর্ণের বাজারদর; ২১ আগস্ট ২০২৬
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- এসএসসি পুনঃনিরীক্ষণের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড
- আজকের সকল দেশের টাকার রেট: ২১ আগস্ট ২০২৬
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
- বাংলাদেশিদের জন্য আজীবন ইউরোপ প্রবেশের নিষেধাজ্ঞা
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ সংসদ সদস্য
- আকাশে আসছে বিরল ‘ব্লাড মুন’, দেখা যাবে ২৮ আগস্ট
