| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দল ঘোষণার দুই দিনের মাথায় নেইমারকে নিয়ে দুঃসংবাদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২১ ১৯:৪৮:৩৫
দল ঘোষণার দুই দিনের মাথায় নেইমারকে নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার মাত্র দুই দিনের মধ্যেই নতুন করে চোটে পড়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তবে এই চোট গুরুতর নয় বলে জানিয়েছে তার ক্লাব সান্তোস, যা ব্রাজিল শিবিরের জন্য কিছুটা স্বস্তির খবর।

ক্লাব সূত্রে জানা গেছে, নেইমারের পায়ের কাফ অঞ্চলে সামান্য চোট ও ফোলাভাব দেখা দিয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সান্তোসের মেডিকেল টিম নিশ্চিত করেছে, এটি বড় ধরনের সমস্যা নয় এবং বিশ্বকাপ দলে তার অংশগ্রহণে বাধা হওয়ার আশঙ্কা কম।

সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোহাইব স্পোর্টস নেটওয়ার্ক ‘গি’কে বলেন, নেইমারের ছোট একটি কাফ ইনজুরি রয়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহেই তিনি ব্রাজিল জাতীয় দলে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ক্লাব কর্তৃপক্ষের প্রত্যাশা, নির্ধারিত সময়ের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন নেইমার। বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার জন্য তার নির্ধারিত তারিখ আগামী ২৭ মে। বর্তমানে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে তার নিবিড় চিকিৎসা চলছে। পাশাপাশি ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিকিৎসকরাও তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।

গত ১৭ মে করিতিবার বিপক্ষে ম্যাচে খেলতে গিয়ে এই চোটে আক্রান্ত হন নেইমার। এর কারণে স্যান লরেঞ্জোর বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। আগামী ২৪ মে গ্রেমিওর বিপক্ষেও তার খেলার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি গত ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। দলে নেইমারের থাকা নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও শেষ পর্যন্ত তার ওপরই আস্থা রাখেন এই ইতালিয়ান কোচ। তবে দল ঘোষণার পরপরই নেইমারের চোটের খবর সামনে আসায় উদ্বেগ তৈরি হলেও সান্তোসের আশ্বস্ত বার্তা কিছুটা স্বস্তি ফিরিয়েছে ব্রাজিল শিবিরে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...