| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, কতদিন থাকতে পারে এই অবস্থা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৫ ১৯:৪৭:২৭
বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, কতদিন থাকতে পারে এই অবস্থা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার (২৫ মে) সকাল থেকে ভারী বৃষ্টিতে কিছুটা ভোগান্তিতে পড়েছেন মানুষ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি ছুটি শুরু হওয়ায় অনেকেই এদিন গ্রামের পথে রওনা হয়েছেন। এর মধ্যেই বৃষ্টির কারণে সড়কে ধীরগতি ও যাত্রাপথে দুর্ভোগ দেখা গেলেও তীব্র গরম থেকে মিলেছে খানিকটা স্বস্তি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে বিকেলের মধ্যেই আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে। তবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে নোয়াখালী ও কুমিল্লায় সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে শুধু ঢাকাতেই ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারী বৃষ্টির আওতায় পড়ে। সাধারণত ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।

শুধু ঢাকাই নয়, দেশের আরও কয়েকটি জেলাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। ময়মনসিংহে ৪৭ মিলিমিটার, বগুড়ায় ৬১ মিলিমিটার, টাঙ্গাইলে ৬০ মিলিমিটার এবং রংপুরে ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকতে পারে। সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে মঙ্গলবার (২৬ মে) ঢাকাসহ রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে, যদিও তা সোমবারের মতো তীব্র নাও হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

ঈদযাত্রার এই সময়ে আবহাওয়ার এমন পরিবর্তনে যাত্রীদের সতর্ক থেকে যাতায়াতের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...