| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নতুন পে-স্কেল নিয়ে জোর আলোচনা, কোন গ্রেডে কত বাড়তে পারে বেতন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৫ ২০:০৭:৫৮
নতুন পে-স্কেল নিয়ে জোর আলোচনা, কোন গ্রেডে কত বাড়তে পারে বেতন

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে প্রশাসনিক সূত্রে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য এই পে-স্কেলে বিভিন্ন গ্রেডে মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদিও এখনো সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা আসেনি, তবু সম্ভাব্য কাঠামো ঘিরে বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা।

প্রস্তাবিত হিসাব অনুযায়ী, প্রথম গ্রেডের কর্মকর্তাদের বর্তমান ৭৮ হাজার টাকার মূল বেতন বেড়ে প্রায় ১ লাখ ১৭ হাজার টাকায় পৌঁছাতে পারে। দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকার বেতন বেড়ে হতে পারে ৯৯ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা।

তৃতীয় ও চতুর্থ গ্রেডে কর্মরতদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে। তৃতীয় গ্রেডে সম্ভাব্য বেতন ৮৪ হাজার ৭৫০ থেকে ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ৭৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে।

মাঝারি গ্রেডগুলোতেও বাড়তি সুবিধার ইঙ্গিত রয়েছে। পঞ্চম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়লে নতুন বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে।

অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্যও সুখবর থাকতে পারে। ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বর্তমান বেতনের তুলনায় বড় ধরনের বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে। এতে এসব গ্রেডের চাকরিজীবীদের আর্থিক স্বস্তি বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে প্রশাসনিক সূত্র বলছে, এটি এখনো সম্ভাব্য কাঠামো। সরকার চূড়ান্ত অনুমোদন দিলে তবেই নতুন পে-স্কেলের পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে। সরকারি চাকরিজীবীদের নজর এখন আসন্ন বাজেট ও সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...