| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

HSC Board Challenge Result 2026: রেজাল্ট দেখুন এক ক্লিকে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৩ ১৪:৪৫:২০
HSC Board Challenge Result 2026: রেজাল্ট দেখুন এক ক্লিকে

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন হাজারো শিক্ষার্থী। উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় প্রকাশের কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে এক ক্লিকেই নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এসব শিক্ষার্থীর মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়ে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সব শিক্ষা বোর্ডের ফল একই সময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএস পাঠানো হবে।

HSC Board Challenge Result 2026 দেখবেন যেভাবে

বোর্ড চ্যালেঞ্জের ফল অনলাইনে দেখতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট তথ্য দিয়ে ফলাফল যাচাই করা যাবে।

অনলাইনে ফল দেখার নিয়ম:

১. প্রথমে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল দেখার ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. পরীক্ষার নাম হিসেবে HSC/সমমান নির্বাচন করুন।

৩. পরীক্ষার বছর ২০২৬ নির্বাচন করুন।

৪. নিজের শিক্ষা বোর্ড নির্বাচন করুন।

৫. নির্ধারিত ঘরে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন।

৬. প্রয়োজনীয় তথ্য পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।

এরপর ফলাফল পরিবর্তন হয়েছে কি না, তা ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য থেকে জানতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে পারেন।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখার নিয়ম

কেন্দ্রীয় ওয়েবসাইটের পাশাপাশি শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন। বোর্ডগুলো পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের তালিকা PDF আকারে প্রকাশ করতে পারে।

সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ‘HSC Re-scrutiny Changed Result 2026’ শিরোনামের PDF ফাইল খুঁজে নিতে হবে। এরপর ফাইলটি খুলে নিজের রোল নম্বর দিয়ে সার্চ করলে ফল পরিবর্তনের তথ্য পাওয়া যেতে পারে।

একক্লিকে ফল পেতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...