| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘এক কোটি টাকা দিলে মামলা থেকে নাম তুলে দেওয়া হবে’ দাবি সাকিব আল হাসানের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৪ ১০:৫১:০২
‘এক কোটি টাকা দিলে মামলা থেকে নাম তুলে দেওয়া হবে’ দাবি সাকিব আল হাসানের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দাবি করেছেন, তার বিরুদ্ধে চলমান মামলার তালিকা থেকে নাম সরিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা দাবি করা হয়েছিল।

একটি সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক জীবন, মামলা পরিস্থিতি, জাতীয় দলে ফেরার সম্ভাবনা এবং বর্তমান অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন মামলা দায়ের হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাকিব আল হাসানের নামও উঠে আসে।

সাকিবের ভাষ্য অনুযায়ী, একটি পক্ষ তাকে প্রস্তাব দেয়—নির্দিষ্ট অর্থ দিলে মামলার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া সম্ভব হবে। তবে তিনি বলেন, আইনগত প্রক্রিয়া সম্পর্কে ভুল ধারণা থেকেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি সাক্ষাৎকারে বলেন, “এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে বলেছিল। কিন্তু মামলা হওয়ার পর এভাবে নাম সরানো যায় না। শেষ পর্যন্ত তদন্তেই প্রমাণ হবে আমার সম্পৃক্ততা আছে কি না।”

কারা এই প্রস্তাব দিয়েছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এফআইআর–সংক্রান্ত যোগাযোগের একটি মাধ্যম দিয়ে বিষয়টি তার কাছে আসে। তবে তিনি নির্দিষ্ট কারও নাম প্রকাশ করেননি।

প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, টাকা দিলে বিষয়টি স্বীকার করে নেওয়ার মতো হয়ে যেত, যা তিনি করতে চাননি।

দেশে ফেরার বিষয়ে সাকিব জানান, তার দেশে ফেরায় সরাসরি কোনো আইনগত বাধা নেই। তবে নিরাপত্তা পরিস্থিতি ও দেশত্যাগ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে, যা এখনো পুরোপুরি কাটেনি।

জাতীয় দলে ফেরার বিষয়ে আশাবাদী সাকিব জানান, তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সক্ষমতা অনুভব করেন এবং বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে অবদান রাখার সুযোগ দেখেন। ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির কথাও জানান তিনি।

রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন এই ক্রিকেটার। তার মতে, সময়ের সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের মূল্যায়ন পরিবর্তন হতে পারে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...