মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য মঙ্গলবার (১০ নভেম্বর) রংপুর ও বগুড়ার বেশ কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা এবং বগুড়ার কয়েকটি এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, রংপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা এবং বগুড়ায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
রংপুরে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
-
নেলকো গেট
-
ইমেজ পলিটেকনিক্যাল
-
খামার মোড়
-
আকলীগ মসজিদ
-
লালবাগ কেটিসি
-
মৃত্তিকা
-
লালবাগ
-
কলেজপাড়া
-
দর্শনা
-
আলহাজ নগর
-
মডার্ন মোড় পর্যন্ত সড়কের দুই পাশ
-
আবু সাঈদ চত্বর
-
সর্দারপাড়া
-
ঘাটপাড়া
বগুড়ায় ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
নেসকোর বগুড়া দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো:
-
চকফরিদ
-
জবানী স্কুল রোড
-
এতিমখানা রোড
-
ইয়াছিননগর
-
ব্যাংকপাড়া
-
এ্যাসেনসিয়াল ড্রাগস
-
ঠনঠনিয়া হিন্দুপাড়া
-
বটতলা
-
ঠনঠনিয়া প্রথম লেন
-
রিয়াজকাজী লেন
-
গোহাইল রোড
-
আবহাওয়া অফিস
-
সেউজগাড়ী পানির ট্যাংকি রোড
-
এসব এলাকার আশপাশের সংশ্লিষ্ট এলাকা
কাজ শেষ হলে কি নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ আসবে?
নেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকার কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে।
তাই মঙ্গলবার রংপুর ও বগুড়ার উল্লেখিত এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎনির্ভর কাজ, পানির পাম্প চালানো এবং প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের বিষয়টি আগে থেকেই পরিকল্পনা করে রাখা ভালো।
সোহাগ/
