| ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মানিকগঞ্জে কয়েক ঘণ্টায় ৯ ককটেল বিস্ফোরণ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ০৯ ২২:৪৭:৪৪
মানিকগঞ্জে কয়েক ঘণ্টায় ৯ ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। জড়িত সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজসংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গীসহ বিভিন্ন স্থানে মোট ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৯টার মধ্যে কয়েক দফায় এসব বিস্ফোরণ ঘটে।

ঘটনাগুলোকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

যেসব এলাকায় বিস্ফোরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে প্রথমে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত পৌনে ৮টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী ব্রিজসংলগ্ন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আরও একটি এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, কয়েকটি স্থানে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ

বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে যায়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও বিভিন্ন স্থানে জড়ো হন। পরে উত্তেজিত জনতা ও নেতা-কর্মীদের হাতে আটক হওয়া সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) তৎপরতা বাড়ানো হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয়দের ধারণা, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের সঙ্গে ওই কর্মসূচির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

ছাত্রলীগের ধর্মঘট কর্মসূচি ঘিরে আলোচনা

উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি ঘোষণার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

এদিকে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...