বাংলাদেশ-পাকিস্তানের টেষ্ট ম্যাচ বন্ধ!
নিজস্ব প্রতিবেদক: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ। আবহাওয়ার পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই চা বিরতি ঘোষণা করা হয়েছে।
মূলত বিকেল ২টা ৪০ মিনিটে চা বিরতি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা আগেই থামিয়ে দেওয়া হয়। মাঠকর্মীরা দ্রুত পিচ কাভার দিয়ে ঢেকে ফেলেন। এদিকে আকাশ মেঘলা হয়ে পড়ায় অনেকক্ষণ ধরেই স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালিয়ে রাখা হয়েছে।
যদিও বৃষ্টি খুব বেশি জোরালো নয়, তারপরও ভেজা আউটফিল্ড ও আলোর পরিস্থিতি বিবেচনায় ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে।
খেলা বন্ধ হওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮৯ দশমিক ৪ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান। সফরকারীরা তখনও শক্ত অবস্থানে ছিল।
আয়শা/
