হামজাদের নতুন কোচ থমাস ডুলি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক মার্কিন ফুটবলার থমাস ডুলি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে নতুন কোচ নিয়োগের ঘোষণা দেয় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
নতুন দায়িত্ব নিয়ে শুক্রবার (২২ মে) সকালে ঢাকায় পৌঁছেছেন আমেরিকান বংশোদ্ভূত এই জার্মান কোচ। আন্তর্জাতিক ফুটবলে বেশ পরিচিত নাম থমাস ডুলি ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও রয়েছে তার অভিজ্ঞতা। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইয়ুর্গেন ক্লিন্সম্যান–এর অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন।
বাংলাদেশ দলের নতুন কোচ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শুরুতে ওয়েলসের সাবেক ইউরোজয়ী কোচ ক্রিস কোলম্যান–এর নাম জোরালোভাবে আলোচনায় এলেও শেষ পর্যন্ত বাফুফের সঙ্গে সমঝোতা হয়নি বলে জানা গেছে।
এদিকে নতুন কোচ নিয়োগ নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা-সমালোচনাও চলছে। গত দুই দিন ধরে একদল ফুটবল সমর্থক বাফুফের সামনে মানববন্ধন করে আরও হাইপ্রোফাইল কোচ আনার দাবি জানিয়েছেন। এ ইস্যুতে শুক্রবার দুপুর ১২টায় বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে সমর্থকদের।
বাংলাদেশ ফুটবলের নতুন এই অধ্যায়ে থমাস ডুলির নেতৃত্বে জাতীয় দল কতটা এগিয়ে যেতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- হঠাৎ কিস্তিতে Hero Xtreme 125R, কারণ কী
- টানা বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা
- স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি, আরও বাড়ার ইঙ্গিত
