| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে আসছে বড় পরিবর্তন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৩ ২০:৫৫:৫৫
২০২৬ বিশ্বকাপে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপ মানেই নতুন চমক আর নিয়মে পরিবর্তনের ছোঁয়া। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে খেলার ধরন, এসেছে আধুনিক প্রযুক্তির ব্যবহারও। ১৯৭০ বিশ্বকাপে প্রথমবার চালু হয়েছিল লাল ও হলুদ কার্ড, আর ২০১৮ সালে যোগ হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)। এবার ২০২৬ বিশ্বকাপেও দর্শকরা দেখতে যাচ্ছেন বেশ কয়েকটি নতুন নিয়ম, যা বদলে দিতে পারে ম্যাচের গতি ও উত্তেজনা।

১. বাধ্যতামূলক পানি পানের বিরতি

প্রথমবারের মতো প্রতিটি ম্যাচে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক চালু করছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের প্রতিটি অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের জন্য খেলা থামিয়ে খেলোয়াড়দের পানি পান ও বিশ্রামের সুযোগ দেওয়া হবে।

আবহাওয়া ঠান্ডা থাকলেও কিংবা স্টেডিয়ামের ছাদ বন্ধ থাকলেও এই বিরতি থাকবে বাধ্যতামূলক, যাতে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বজায় থাকে।

২. দ্বিতীয় হলুদ কার্ডেও VAR নজরদারি

এতদিন VAR ব্যবহৃত হতো গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড কিংবা ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। তবে এবার দ্বিতীয় হলুদ কার্ড থেকে হওয়া লাল কার্ডও VAR-এর আওতায় আনা হচ্ছে।

শুধু তাই নয়, ভুলভাবে কর্নার কিকের সিদ্ধান্ত দেওয়া হলেও দ্রুত VAR হস্তক্ষেপ করে সিদ্ধান্ত সংশোধনের সুযোগ থাকবে বলে জানা গেছে।

৩. সময় নষ্ট ঠেকাতে আসছে কাউন্টডাউন নিয়ম

ম্যাচে সময় নষ্ট কমাতে নতুন কাউন্টডাউন পদ্ধতি চালু করছে ফিফা। গোলকিক, থ্রো-ইন এবং খেলোয়াড় বদলির সময় নির্ধারিত সীমা বেঁধে দেওয়া হবে।

যদি কোনো দল নির্ধারিত সময়ের বেশি নেয়, তাহলে বলের দখল প্রতিপক্ষের হাতে চলে যেতে পারে। অর্থাৎ, গোলকিক কর্নারে রূপ নিতে পারে কিংবা থ্রো-ইন প্রতিপক্ষ পেয়ে যেতে পারে।

এছাড়া বদলির সময় নম্বর দেখানোর পর ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে খেলোয়াড়কে। দেরি হলে বদলি খেলোয়াড়কে মাঠে নামতে অতিরিক্ত অপেক্ষা করতে হতে পারে।

৪. মুখ ঢেকে কথা বললে লাল কার্ডের ঝুঁকি

মাঠে ঝামেলা বা বিতর্কের সময় মুখ ঢেকে কথা বলার ঘটনাকে এবার কঠোরভাবে দেখছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, এমন আচরণ করলে খেলোয়াড় লাল কার্ডের মুখোমুখি হতে পারেন।

সম্প্রতি এমন একটি ঘটনায় বিতর্ক তৈরি হওয়ার পর এই নিয়ম নিয়ে আলোচনা শুরু হয়। পাশাপাশি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো দল মাঠ ছেড়ে গেলে ম্যাচ হারার শাস্তিও দেওয়া হতে পারে।

ফুটবল বিশ্লেষকদের মতে, নতুন এসব নিয়ম খেলার গতি বাড়ানো, সময় অপচয় কমানো এবং মাঠে শৃঙ্খলা বজায় রাখতেই কার্যকর করা হচ্ছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...