| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে ভয়াবহ ট্রেন বিস্ফোরণ, নিহত অন্তত ২৪, আহত বহু

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৪ ১৪:৩২:৪২
পাকিস্তানে ভয়াবহ ট্রেন বিস্ফোরণ, নিহত অন্তত ২৪, আহত বহু

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বোমা হামলায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮২ জন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে জানা গেছে।

রোববার সকালে কোয়েটার চামান ফাটক এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যাওয়া জাফর এক্সপ্রেস নামের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনটি সকাল দিকে চামান ফাটকের কাছে পৌঁছালে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং কিছু বগিতে আগুন ধরে যায়। আশপাশে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের একটি সামরিক হাসপাতালসহ স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবা কর্মীরা।

রেলওয়ে ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য বিশেষ ট্রাক ও একটি ত্রাণ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালানো হচ্ছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ব্যবহার করে হামলাটি চালানো হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই এই হামলার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...