বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে দুশ্চিন্তা, চোট নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। এমন সময় বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে শেষ দিকের ক্লাব ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে আর্জেন্টিনা শিবিরে।
মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মেসি। দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় মায়ামি। তবে ম্যাচের আনন্দ ম্লান হয়ে যায় মেসির ইনজুরি শঙ্কায়।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে হঠাৎই অস্বস্তি অনুভব করেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের ৭৩তম মিনিটে বাম ঊরুতে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন তিনি। এর কিছুক্ষণ আগেই ফ্রি-কিক নেওয়ার পর তাকে ঊরুর ওপরের অংশে হাত দিতে দেখা যায়। পরে নিজেই পরিবর্তনের ইঙ্গিত দেন এবং মাঠ ছেড়ে সরাসরি লকার রুমে চলে যান।
তবে আশার কথা হলো, মেসিকে মাঠ ছাড়তে কারও সহায়তা নিতে হয়নি। নিজেই স্বাভাবিকভাবে হেঁটে ড্রেসিং রুমে যান তিনি।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গুইলেরমো হোয়োস জানান, মেসির চোটের প্রকৃতি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মেডিক্যাল রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা কঠিন। তিনি জানান, ভারী মাঠে খেলার কারণে মেসি ক্লান্ত ছিলেন, তাই কোনো ঝুঁকি না নিয়েই তাকে তুলে নেওয়া হয়েছে।
কোচের ভাষ্য, “এখনও রিপোর্ট হাতে পাইনি। তবে দ্রুতই জানা যাবে। সে কিছুটা ক্লান্ত ছিল এবং মাঠের অবস্থাও কঠিন ছিল। সন্দেহ তৈরি হলে ঝুঁকি না নেওয়াই ভালো।”
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির ওয়ার্কলোড নিয়ে বাড়তি সতর্কতা দেখা গেছে। ব্যস্ত সূচি ও পুরোনো হ্যামস্ট্রিং সমস্যার কারণে মাঝেমধ্যেই বিশ্রামে রাখা হয়েছে তাকে। চলতি বছরের শুরুতেও প্রাক-মৌসুমের বেশ কয়েকটি ম্যাচ খেলেননি তিনি।
যদি এই চোট গুরুতর হয়, তাহলে বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে বড় ধাক্কা লাগতে পারে। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ, আর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যদিও মেসি এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে খেলার ঘোষণা দেননি, তবে সহকারী কোচ রবার্তো আয়ালা আগেই ইঙ্গিত দিয়েছেন, তাকে রেখেই আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৩০ মিনিটের খেলা শেষ; স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: নেদারল্যান্ডস বনাম জাপান, জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ ইরান-নিউজিল্যান্ড; জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: পরিসংখ্যান কী বলছে, কার পাল্লা ভারী
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে আড়াইগুণ; তালিকা দেখুন
- আশুরার সরকারি ছুটি কবে
- চরম উত্তেজনা শেষ স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ: জানুন ফলাফল
- আজ রাতেই ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচ: লাইভ দেখার সব তথ্য এক নজরে
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ জুন ২০২৬
- জুলাই থেকে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, ১০ম-২০তম গ্রেডে বৃদ্ধি হতে পারে ৩৫ শতাংশ
- শুরু হল স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- শুরু আগেই আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের ফলাফল ফাঁস
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ জুন ২০২৬
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, যেভাবে দেখবেন লাইভ সম্প্রচার
- সিগারেটের দাম বাড়ছে: নতুন বাজেটে জানুন কোন সিগারেটের দাম কত
