| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আজ, কোথায় এবং কীভাবে দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৮ ১৫:৪৬:৩৪
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আজ, কোথায় এবং কীভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ সামনে রেখে ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে দলগুলোর চূড়ান্ত স্কোয়াড নিয়ে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো পরাশক্তির দল ঘোষণা ঘিরে ভক্তদের আগ্রহ থাকে সর্বোচ্চ পর্যায়ে। ইতোমধ্যে ফ্রান্স তাদের স্কোয়াড প্রকাশ করেছে। অন্যদিকে আর্জেন্টিনা আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সম্ভাব্য চূড়ান্ত দল প্রায় নিশ্চিত বলেই আলোচনা চলছে।

এবার অপেক্ষা ব্রাজিলের। আজই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে।

এই স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ নেইমার। ইনজুরি থেকে ফিরে প্রাথমিক দলে জায়গা পাওয়া এই তারকা শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে থাকবেন কি না, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আজ রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমোরো থেকে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন। ব্রাজিল সময় বিকেল ৫টায় ২৬ জনের তালিকা প্রকাশ করা হবে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, এল সালভাদর ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা সেখানে উপস্থিত থেকে ঘোষণাটি সরাসরি দেখবেন।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি এবং সিবিএফ টিভির ইউটিউব চ্যানেল। বাংলাদেশ সময় অনুযায়ী আজ দিবাগত রাত ২টায় ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে।

বিশ্বকাপে ব্রাজিলের সূচি অনুযায়ী, প্রথম ম্যাচে তারা ১৪ জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একচেটিয়া জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের ২-০ ব্যবধানের ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...