| ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

পে-কমিশনের কাটছাঁটে নতুন রূপরেখা, তিন ধাপে হবে নতুন পে-স্কেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৮ ১৫:০৬:২৭
পে-কমিশনের কাটছাঁটে নতুন রূপরেখা, তিন ধাপে হবে নতুন পে-স্কেল

নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন কার্যকর হতে পারে।

নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে জমা দেওয়া নবম পে-কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে না। বরং সরকার গঠিত পর্যালোচনা কমিটি বেশ কিছু প্রস্তাবে কাটছাঁট করে নতুন রূপরেখা তৈরি করেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকার এবার একসঙ্গে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে নবম পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীরা নতুন নির্ধারিত মূল বেতনের (বেসিক) ৫০ শতাংশ সুবিধা পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ বেসিক কার্যকর করা হবে। আর ২০২৮-২৯ অর্থবছরে নতুন পে-স্কেলের আওতায় ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।

পে-কমিশন সূত্রে জানা গেছে, কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে কার্যকর থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় ব্যয় কমিয়ে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।

সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশনের প্রতিবেদনে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। কিন্তু সচিব কমিটি সেই প্রস্তাবের বড় অংশ সীমিত করেছে। বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি, কুক ও অন্যান্য সুবিধা বাড়ানোর প্রস্তাব আগের মতো অন্তর্ভুক্ত হয়নি।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রাখা হয়েছে।

এতে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন ১৪২ শতাংশের বেশি এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেতন প্রায় ১০৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া নতুন কাঠামোয় বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ, টিফিন ভাতা ২০০ টাকা থেকে ১ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী সন্তানের জন্য বিশেষ ভাতা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির সুপারিশও রাখা হয়েছে।

সব মিলিয়ে প্রায় ১১ বছর পর নতুন পে-স্কেল কার্যকর হলে দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী আর্থিকভাবে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও ধাপে ধাপে বাস্তবায়নের কারণে পুরো সুবিধা পেতে কিছুটা সময় লাগবে, তবুও এটিকে দেশের সরকারি বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সূচনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারত সরে যাওয়ায় প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মর্যাদাপূর্ণ ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা সুদামেরিকানার শেষ ষোলো’র প্রথম লেগে ম্যাকারাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের সান্তোস। ঘরের ...

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে অনিশ্চয়তার ...