তারকা খেলোয়াড় বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করলো ফ্রান্স
নিজস্ব প্রতিবেদক: আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্স জাতীয় ফুটবল দল ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কোচ দিদিয়ের দেশমের দল। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে থাকছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
আক্রমণভাগে দলের বড় ভরসা হিসেবে থাকছেন উসমানে দেম্বেলে। তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার বাদ পড়ার খবর। ইনজুরি ও সাম্প্রতিক অফ-ফর্মের কারণে তাকে দলে রাখেননি কোচ দিদিয়ের দেশম।
এছাড়া বাদ পড়েছেন রানডাল কোলো মুয়ানিও। দল ঘোষণার পর ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ানকে দেশম বলেন, “এটি শুধু সেরা ২৬ খেলোয়াড়ের দল নয়, বরং দলের ভারসাম্যের বিষয়। কামাভিঙ্গার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।”
বর্তমানে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ের জিরু, যার গোল সংখ্যা ৫৭। আর মাত্র এক গোল কম থাকা এমবাপ্পের সামনে এবারই দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ রয়েছে। যদিও সম্প্রতি ঊরুর চোটে ভুগছিলেন তিনি, তারপরও তার ওপর পূর্ণ আস্থা রেখেছেন দেশম।
স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ প্রতিভা মাইকেল অলিসে ও দেশিরে দুয়ে। এছাড়া ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি এবং আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবাও স্কোয়াডে জায়গা পেয়েছেন।
২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফরাসি দলের সদস্যদের মধ্যে এবারও আছেন এনগোলো কান্তে, এমবাপ্পে, দেম্বেলে এবং লুকাস হার্নান্দেজ।
ফ্রান্সের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:মাইক মাইনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা।
রক্ষণভাগ:লুকাস ডিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।
মাঝমাঠ:এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।
আক্রমণভাগ:মাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমানে দেম্বেলে, দেশিরে দুয়ে, মাইকেল অলিসে, কিলিয়ান এমবাপ্পে, জ্যঁ-ফিলিপ মাতেতা, মার্কাস থুরাম।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেট এক ভরি কত
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন
- সূর্যগ্রহণ লাইভ দেখুন এখানে
- একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ আগস্ট ২০২৬
- বাজেট থেকে ফোল্ডেবল, ২০২৬-এর সেরা ৫ Motorola ফোন
- Redmi 17 5G উন্মোচন, ৭৫০০mAh ব্যাটারি ও 5G সুবিধা
- আলোচনায় Yamaha XSR 155, কী আছে নতুন এই বাইকে
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- ২০২৭ সালে কবে শুরু হবে রোজা, জানা গেল সম্ভাব্য তারিখ
- ৯ম পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
