| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শমিতের পর হামজার গোল;  Live দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১১ ২০:৫৫:৪৫
শমিতের পর হামজার গোল;  Live দেখুন এখানে

শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে গেছে স্বাগতিকরা। শমিত সোমের গোলে লিড নেওয়ার পর বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরুর মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয় বাংলাদেশের। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় স্বাগতিকরা। তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেনি বাংলাদেশ অধিনায়ক।

এরপর অষ্টম মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। হামজার ক্রস সামলাতে গিয়ে বিপাকে পড়েন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বলটি ডিফেন্ডারের গায়ে লেগে শমিত সোমের সামনে চলে আসে। শমিতের প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে দ্বিতীয় প্রচেষ্টায় জালে বল পাঠান তিনি। এতে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় তাদের আক্রমণগুলো সেভাবে সফল হয়নি। অন্যদিকে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করে স্বাগতিকরা। কয়েকটি ভালো আক্রমণ করলেও প্রথমার্ধের বেশির ভাগ সময় আর গোলের দেখা পায়নি দল।

তবে বিরতির ঠিক আগে আবারও উচ্ছ্বাসে মাতে বাংলাদেশের সমর্থকেরা। মোহাম্মদ ইব্রাহিমের বাড়ানো লম্বা পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন হামজা চৌধুরী। শ্রীলঙ্কার ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জোরালো শটে বল জালে পাঠান বাংলাদেশ অধিনায়ক।

হামজার এই গোলে প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দাঁড়ায় ২-০। ফলে দুই গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

ম্যাচ টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সামিতের গোলে এগিয়ে বাংলাদেশ; Live দেখুন এখানে

সামিতের গোলে এগিয়ে বাংলাদেশ; Live দেখুন এখানে

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...