শুরু হল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, Live দেখুন এখানে
সাফ চ্যাম্পিয়নশিপে আজ বুধবার (১১ নভেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচটি। মাঠে বসে খেলা দেখার সুযোগ না থাকলেও টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
ম্যাচটি বাংলাদেশের জন্য গ্রুপসেরা হওয়ার লড়াই। অন্যদিকে, সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে শ্রীলঙ্কার কাছেও গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ফলে দুই দলের লড়াই ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ?
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস (T Sports)। টেলিভিশনে টি স্পোর্টস চালু করলেই রাত ৮টা থেকে ম্যাচটি দেখতে পারবেন।
মোবাইলে সরাসরি খেলা দেখবেন যেভাবে
স্মার্টফোন, কম্পিউটার কিংবা স্মার্ট টিভিতে অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে কয়েকটি প্ল্যাটফর্মে।
টফি (Toffee): টফি অ্যাপ ও ওয়েবসাইটে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ সরাসরি দেখার ব্যবস্থা রয়েছে। টুর্নামেন্টের জন্য ৯৯ টাকার পাস চালু করা হয়েছে।
বঙ্গো (Bongo): বঙ্গো অ্যাপ ও ওয়েবসাইটেও ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।
টি স্পোর্টস (T Sports): টি স্পোর্টসের অনলাইন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও খেলা দেখার সুযোগ রয়েছে।
অনলাইনে খেলা দেখতে সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে সাফ চ্যাম্পিয়নশিপের লাইভ সম্প্রচার নির্বাচন করতে হবে। কোনো কোনো প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে পাস বা সাবস্ক্রিপশন প্রয়োজন হতে পারে।
ম্যাচ টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
বাংলাদেশের সামনে গ্রুপসেরা হওয়ার সুযোগ
বাংলাদেশ ইতিমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় শেষ চারে ওঠা নিশ্চিত হয় স্বাগতিকদের।
গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান ধরে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই চলবে বাংলাদেশের। অন্যদিকে, সেমিফাইনালে যেতে শ্রীলঙ্কারও এই ম্যাচে পয়েন্ট প্রয়োজন। তাই দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।
আয়শা/
