বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, একক্লিকে Live দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে আজ বুধবার (১১ নভেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচ। মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ না থাকলেও টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে, শেষ চারে জায়গা নিশ্চিত করতে শ্রীলঙ্কার কাছেও ম্যাচটি গুরুত্বপূর্ণ। তাই দুই দলের লড়াই ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ?
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস (T Sports)। টেলিভিশনে টি স্পোর্টস চালু করলেই রাত ৮টা থেকে ম্যাচটি দেখতে পারবেন।
মোবাইলে সরাসরি খেলা দেখবেন যেভাবে
স্মার্টফোন, কম্পিউটার কিংবা স্মার্ট টিভিতে অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে কয়েকটি প্ল্যাটফর্মে।
টফি (Toffee): টফি অ্যাপ ও ওয়েবসাইটে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ সরাসরি দেখার ব্যবস্থা রয়েছে। টুর্নামেন্টের জন্য ৯৯ টাকার পাস চালু করা হয়েছে।
বঙ্গো (Bongo): বঙ্গো অ্যাপ ও ওয়েবসাইটেও ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।
টি স্পোর্টস (T Sports): টি স্পোর্টসের অনলাইন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
অনলাইনে খেলা দেখতে সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে সাফ চ্যাম্পিয়নশিপের লাইভ সম্প্রচার নির্বাচন করতে হবে। কোনো কোনো প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে পাস বা সাবস্ক্রিপশন প্রয়োজন হতে পারে।
ম্যাচ টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
বাংলাদেশ কি গ্রুপসেরা হতে পারবে?
বাংলাদেশ ইতিমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। অন্যদিকে, শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
বর্তমানে গ্রুপ ‘এ’-তে তিন পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। শীর্ষস্থান ধরে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই চলবে স্বাগতিকদের। অন্যদিকে, সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে শ্রীলঙ্কারও এই ম্যাচে পয়েন্ট প্রয়োজন।
আয়শা/
