সামিতের গোলে এগিয়ে বাংলাদেশ; Live দেখুন এখানে
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সামিত সোম। তাঁর দারুণ প্লেসিংয়ে বল জালে জড়ালে উচ্ছ্বাসে মেতে ওঠে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি।
গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকার চেষ্টা করছে স্বাগতিকরা।
যেভাবে গোল পেল বাংলাদেশ
ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর নেওয়া শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
এরপরই গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে হামজার বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। বক্সের মধ্যে থাকা সামিত সোম প্রথম শট নিলে বল শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে আবারও শট নেন সামিত। এবার আর ভুল করেননি তিনি। বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন এই মিডফিল্ডার।
আক্রমণাত্মক ভূমিকায় হামজা
এই ম্যাচে বাংলাদেশের অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন হামজা চৌধুরী। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে তাঁকে শুরু থেকে আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাচ্ছে।
বাংলাদেশের আক্রমণ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন হামজা। গোলের আগেও তাঁর নেওয়া ফ্রি-কিক ও ডান দিক থেকে করা ক্রস শ্রীলঙ্কার রক্ষণে চাপ তৈরি করে।
ভুটানের বিপক্ষে আগের ম্যাচে গোল করা মোহাম্মদ ইব্রাহিম এদিন খেলছেন স্ট্রাইকার পজিশনে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস। এ ছাড়া অনলাইনে টফি (Toffee), বঙ্গো (Bongo) এবং টি স্পোর্টসের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলা দেখার সুযোগ রয়েছে।
অনলাইনে দেখতে সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে সাফ চ্যাম্পিয়নশিপের লাইভ সম্প্রচার নির্বাচন করতে হবে। কোনো কোনো প্ল্যাটফর্মে পাস বা সাবস্ক্রিপশন প্রয়োজন হতে পারে।
ম্যাচ টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
