| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী; চ্যাম্পিয়ন নতুন দেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৭ ১০:১৫:৪৭
বিশ্বকাপে অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী; চ্যাম্পিয়ন নতুন দেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে এবার আলোচনায় এসেছে এক চমকপ্রদ পূর্বাভাস। প্যানমোর লিব্রাম নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের মডেল বলছে, এবার শিরোপা জিততে পারে নেদারল্যান্ডস। হলে এটি হবে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়।

প্রতিষ্ঠানটির এই পূর্বাভাস মাঠের পারফরম্যান্স বিশ্লেষণ নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মডেলটিতে মাথাপিছু আয়, জনসংখ্যা, জলবায়ু, স্বাগতিক সুবিধা এবং ফিফা র‍্যাঙ্কিংকে বিবেচনায় নেওয়া হয়েছে। বিশ্লেষক জোয়াকিম ক্লেমেন্টের মতে, এসব উপাদান দলের পারফরম্যান্সের প্রায় ৫৫ শতাংশ ব্যাখ্যা করতে পারে, বাকি অংশ নির্ভর করে ভাগ্যের ওপর।

চমকপ্রদ বিষয় হলো, এই মডেল আগের তিন বিশ্বকাপের চ্যাম্পিয়ন—জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনাকে সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছিল। যদিও বিশ্লেষক নিজেই এর সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন, তবুও নতুন এই পূর্বাভাস ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

মডেল অনুযায়ী, এবারের বিশ্বকাপ ফাইনাল হতে পারে নেদারল্যান্ডস ও পর্তুগালের মধ্যে—যা বিশ্বকাপ ইতিহাসে নতুন এক সমীকরণ হবে। এতে স্পেন, ব্রাজিল এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো দলগুলোকে শিরোপা লড়াইয়ের বাইরে রাখা হয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ক্ষেত্রেও সুখবর নেই এই বিশ্লেষণে। তাদের কোয়ার্টার ফাইনালে বিদায়ের সম্ভাবনা দেখানো হয়েছে, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল। বিশ্লেষণে বলা হয়েছে, আর্জেন্টিনা এখনো অনেকটাই নির্ভরশীল লিওনেল মেসির ওপর, অন্যদিকে পর্তুগাল দলগতভাবে তুলনামূলকভাবে শক্তিশালী।

আরও কিছু চমকপ্রদ পূর্বাভাসে বলা হয়েছে, ব্রাজিল নাকি শেষ ৩২-এ জাপানের কাছে হেরে যেতে পারে। একইভাবে স্পেন ও ইংল্যান্ডকে সেমিফাইনালে বিদায়ের সম্ভাবনা দেখানো হয়েছে।

নেদারল্যান্ডসকে ফাইনালে পৌঁছাতে মরক্কো, কানাডা, ফ্রান্স ও স্পেনের মতো শক্তিশালী দলকে হারাতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পর্তুগালের পথেও থাকবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মতো বড় চ্যালেঞ্জ।

তিনবার ফাইনালে উঠেও এখনো শিরোপা জিততে না পারা নেদারল্যান্ডসকে অনেকেই “বিশ্বকাপ না জেতা সেরা দল” বলে থাকেন। বাজি বাজারে তাদের জয়ের সম্ভাবনা মাত্র ৩ শতাংশ ধরা হলেও এই মডেল এবার বড় অঘটনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...