মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা
নিজস্ব প্রতিবেদক: ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ভারত। দেশটিতে প্রথমবারের মতো ফুসফুসের ক্যানসারের জন্য এমন একটি আধুনিক ইমিউনোথেরাপি ইনজেকশন চালু হয়েছে, যা মাত্র সাত মিনিটেই প্রয়োগ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এটি ক্যানসার চিকিৎসাকে আরও দ্রুত, সহজ এবং রোগীবান্ধব করে তুলবে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘টেসেন্ট্রিক’ নামে নতুন এই ওষুধ বাজারে এনেছে রোশ ফার্মা ইন্ডিয়া। বর্তমানে প্রচলিত ইমিউনোথেরাপি সাধারণত শিরায় (আইভি) ইনফিউশনের মাধ্যমে দেওয়া হয়, যেখানে রোগীদের হাসপাতালে দীর্ঘ সময় অবস্থান করতে হয়। তবে নতুন এই ইনজেকশন সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করা যায় এবং পুরো প্রক্রিয়া শেষ হয় মাত্র সাত মিনিটে।
চিকিৎসকদের মতে, এ পদ্ধতি চালু হলে রোগীদের ভোগান্তি অনেক কমবে। একই সঙ্গে হাসপাতালের চাপও হ্রাস পাবে। বিশেষ করে বয়স্ক রোগী এবং দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা মানুষের জন্য এটি বড় স্বস্তি হতে পারে।
নতুন এই চিকিৎসা মূলত নন-স্মল সেল লাং ক্যানসার (এনএসসিএলসি) রোগীদের জন্য ব্যবহার করা হবে, যা ফুসফুসের ক্যানসারের সবচেয়ে সাধারণ ধরন হিসেবে পরিচিত।
ইনজেকশনটিতে ব্যবহৃত হয়েছে ‘অ্যাটেজোলিজুমাব’ নামের একটি ওষুধ, যা শরীরের ‘পিডি-এল১’ প্রোটিনকে নিষ্ক্রিয় করে কাজ করে। সাধারণত ক্যানসার কোষ এই প্রোটিন ব্যবহার করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দেয়। তবে প্রোটিনটি ব্লক হয়ে গেলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে পারে।
বিশেষজ্ঞদের ধারণা, যেসব রোগীর শরীরে পিডি-এল১ প্রোটিনের মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে এই থেরাপি বেশি কার্যকর হতে পারে। ধারণা করা হচ্ছে, প্রায় অর্ধেক এনএসসিএলসি রোগী এই চিকিৎসার আওতায় আসতে পারেন।
চিকিৎসকদের মতে, প্রচলিত কেমোথেরাপির তুলনায় ইমিউনোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াও তুলনামূলক কম। কারণ কেমোথেরাপি সুস্থ কোষেরও ক্ষতি করতে পারে, অথচ ইমিউনোথেরাপি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে।
তবে এই আধুনিক চিকিৎসার ব্যয় বেশ বেশি। ইনজেকশনটির প্রতি ডোজের দাম প্রায় ৩ লাখ ৭০ হাজার রুপি এবং একজন রোগীর সাধারণত ছয়টি ডোজ প্রয়োজন হয়। ফলে পুরো চিকিৎসা ব্যয় কয়েক লাখ রুপিতে পৌঁছাতে পারে।
খরচ কমাতে রোশ ভারতে ‘ব্লু ট্রি’ নামে একটি সহায়তা কর্মসূচি চালু করেছে। পাশাপাশি চিকিৎসাটি সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি সিজিএইচএসের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এমন আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকারি সহায়তা এবং কম খরচের বিকল্প ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ফ্রান্স বনাম সুইডেন, জানুন ফলাফল
- ৩০ মিনিটের খেলা শেষ, নরওয়ে বনাম আইভরি কোস্ট ম্যাচ; লাইভ দেখুন এখানে
- শুরু হল নরওয়ে বনাম আইভরি কোস্ট নকআউট ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ১৫ মিনিটের খেলা শেষ, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, নরওয়ে বনাম আইভরি কোস্ট ম্যাচ; জানুন ফলাফল
- শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে; পরিসংখ্যানে এগিয়ে কারা
- ৯০ মিনিটের খেলা শেষ, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ; জানুন ফলাফল
- ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো নকআউট ম্যাচ; পরিসংখ্যান কার পক্ষে
- চলছে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৩০ মিনিটের খেলা শেষ, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, নরওয়ে বনাম আইভরি কোস্ট ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ, জানুন ফলাফল
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু; নরওয়ে বনাম আইভরি কোস্ট ম্যাচ; লাইভ দেখুন এখানে
- শুরু হল বেলজিয়াম বনাম সেনেগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে
