| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

১ জুলাই থেকে পে-স্কেল কার্যকরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৭ ১৯:২৮:৫২
১ জুলাই থেকে পে-স্কেল কার্যকরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে একসঙ্গে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। বিপুল এই ব্যয় এবং সম্ভাব্য মূল্যস্ফীতির চাপ বিবেচনায় তিন ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এ লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে অর্থনৈতিক সূত্র জানিয়েছে।

জানা গেছে, গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বাজেট বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সরকারি কর্মচারীরা জুলাই থেকেই নতুন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন।

অর্থ মন্ত্রণালয়ের খসড়া পরিকল্পনায় দ্বিতীয় ধাপে বাকি ৫০ শতাংশ বর্ধিত বেতন কার্যকর করার কথা রয়েছে। এরপর তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।

সরকারি কর্মকর্তারা মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়ন করলে একদিকে বাজেটের ওপর চাপ কমবে, অন্যদিকে বাজারে মূল্যস্ফীতির প্রভাবও নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

এর আগে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন-ভাতায় সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি চাকরির ২০টি গ্রেড বহাল থাকছে। তবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। বাস্তবায়ন হলে গ্রেডভেদে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...