বছরের শেষেই দেশে ফিরছেন সাকিব!
নিজস্ব প্রতিবেদক: দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি, তবে বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার ব্যাপারে প্রবল আশাবাদী সাকিব আল হাসান। ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬ টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যম স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই পরিকল্পনার কথা জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব জানান, উদ্ভূত পরিস্থিতির সমাধান হবে এমন প্রত্যাশা থেকেই তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে।
বোর্ডকে নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য:
সাক্ষাৎকারে বিসিবির গত কমিটির ভূমিকা নিয়ে স্পষ্ট হতাশা প্রকাশ করেন তিনি। তার মতে, তাকে ফেরানোর ব্যাপারে কথার ফুলঝুরি থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। সাকিব যোগ করেন, মুখে বলা আর বাস্তবায়নের মধ্যে বড় পার্থক্য আছে। সবাই বলে আমাকে ফেরাতে চায়, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ৩৯ বছর বয়সী এই তারকাকে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মূলত দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় আছেন তিনি। তবে সাকিবের শেষ ইচ্ছা—দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
