| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৬ ১৯:৫৭:২৫
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: দেশের কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকায় ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...