| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে বিশ্বকাপ দেখা নিয়ে বড় শঙ্কা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১১ ১০:৪৩:০১
বাংলাদেশে বিশ্বকাপ দেখা নিয়ে বড় শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বজুড়ে বাড়তি উত্তেজনা। তবে ২০২৬ বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের দর্শকদের জন্য তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ৩২ দিন বাকি থাকলেও, সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতায় এখনও পরিষ্কার কোনো সমাধান আসেনি।

জানা গেছে, বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবোক মিডিয়া। কিন্তু তারা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর কাছে যে অর্থ দাবি করেছে, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন।

একজন বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানা যায়, স্প্রিংবকের পক্ষ থেকে প্রায় ১৫১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। ট্যাক্স ও ভ্যাটসহ এই খরচ গিয়ে দাঁড়ায় প্রায় ২০০ কোটি টাকায়। অথচ বিটিভির বার্ষিক বাজেট প্রায় ৩০০ কোটি টাকার মতো। ফলে এত বড় অঙ্কের অর্থ দিয়ে স্বত্ব কেনা বাস্তবে কঠিন হয়ে পড়েছে।

অধিকাংশ বিশ্লেষণ বলছে, এই খরচ বহন করলে বিটিভির কার্যক্রম চালানোই কঠিন হয়ে যাবে। আবার বিজ্ঞাপন থেকে পুরো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও সীমিত। এর ফলে আর্থিক ক্ষতির ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে বিটিভি প্রায় ৯৮ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব কিনেছিল। তখনও প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। বিজ্ঞাপন থেকে কিছু আয় হলেও পুরো বিনিয়োগ ফেরত আসেনি।

এ পরিস্থিতিতে বিটিভি কর্মকর্তারা বলছেন, সরকার যদি সরাসরি সহযোগিতা না করে, তাহলে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত হয়ে যেতে পারে।

শুধু বাংলাদেশ নয়, একই ধরনের জটিলতা দেখা দিয়েছে পাকিস্তান, থাইল্যান্ড ও মিয়ানমারের মতো দেশেও। ভারতের মতো বড় বাজারেও সম্প্রচার স্বত্ব নিয়ে দরকষাকষি চলছে, যেখানে দাম ও লাভের হিসাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, ফিফার নতুন মূল্য নির্ধারণ এবং বৈশ্বিক বাজারের পরিবর্তনের কারণে এবার অনেক দেশেই বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে কোটি কোটি দর্শক এই বড় ইভেন্ট থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...