| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের পরিকল্পনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৮ ১১:৪৪:৩৩
১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নতুন এই বেতন কাঠামো একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বাজেটসংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে নতুন পে-স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সেখানে নতুন বেতন কাঠামোর রূপরেখা ও বাস্তবায়ন কৌশল নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এগোলে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন।

জানা গেছে, পুরো পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। এত বড় ব্যয়ের চাপ সামাল দিতে সরকার তিন ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এজন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। দ্বিতীয় ধাপে বাকি ৫০ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হবে। এরপর তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কাঠামো বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়ন করলে বাজেটের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং বাজারে মূল্যস্ফীতির ঝুঁকিও নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

এর আগে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর বেতন-ভাতায় সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি চাকরির ২০টি গ্রেড বহাল থাকবে। তবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে। বাস্তবায়ন হলে গ্রেডভেদে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...