| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি নিয়ে কঠোর নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৬ ২১:৫০:২০
প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি নিয়ে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের খাবার বিতরণে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এ জরুরি নির্দেশনা জারি করে।

মন্ত্রণালয়ের ১৩ মে জারি করা পূর্বের একটি অফিস আদেশের ভিত্তিতে নতুন এই নির্দেশনা দেওয়া হয়। এতে প্রধান শিক্ষকদের খাবার বিতরণের আগে প্রতিটি পণ্যের মান কঠোরভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন উপজেলায় বিতরণ করা খাবারের মান নিয়ে পচা বনরুটি, নষ্ট ডিম এবং নিম্নমানের বা পচা কলা সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। এতে কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তাই খাদ্যের মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

নতুন নির্দেশনা অনুযায়ী, খাবার বিতরণের আগে প্রতিটি পণ্যের মান, পরিমাণ ও নির্ধারিত শর্ত ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময় অনুযায়ী খাবার গ্রহণ ও বিতরণ করতে হবে এবং বিদ্যালয় পর্যায়ে যথাযথ সংরক্ষণ ব্যবস্থা রাখতে হবে।

বিশেষভাবে বলা হয়েছে, বনরুটি অবশ্যই তাজা, নরম এবং সঠিকভাবে প্যাকেটজাত হতে হবে। প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নির্ধারিত ওজন উল্লেখ থাকতে হবে। ডিম ফাটা বা দুর্গন্ধযুক্ত হওয়া যাবে না। কলা অবশ্যই দাগ, পোকা বা পচা অবস্থার বাইরে থাকতে হবে।

এছাড়া ইউএইচটি দুধ ও পুষ্টিসমৃদ্ধ বিস্কুটের প্যাকেট অক্ষত আছে কিনা এবং মেয়াদ ঠিক আছে কিনা তা যাচাই করতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাবার কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এমন পরিস্থিতিতে সরবরাহকারী প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় এই কর্মসূচিতে শূন্য সহনশীলতা নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...