শেষ হল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের শেষ টি টোয়েন্টি ম্যাচ: জানুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: মিরপুরে বৃষ্টিবিঘ্নিত সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হার মানতে হয়েছে স্বাগতিকদের। এই হারের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১-১ সমতায় শেষ হলো। টাইগারদের দেওয়া ১০৩ রানের সহজ লক্ষ্য নিউজিল্যান্ড মাত্র ১৬.৪ ওভারে (২০ বল হাতে রেখে) টপকে যায়।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়:
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ ছিল না টাইগারদের। ওপেনিং জুটিতে আসে ২১ রান। তবে সাইফ হাসান ১৬ রান করে ফেরার পরই ছন্দপতন ঘটে। তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন দ্রুত বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। মাঝপথে প্রায় দুই ঘণ্টা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে অধিনায়ক লিটন দাস ও শামীম পাটোয়ারী বেশিক্ষণ টিকতে পারেননি। তাওহিদ হৃদয়ের ৩৩ রান কিছুটা আশা দিলেও শেষ ২৫ বলে মাত্র ২৬ রান যোগ করতে ৬ উইকেট হারিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস।
নিউজিল্যান্ডের রান তাড়া:
লক্ষ্য ছোট হলেও শুরুতেই নিউজিল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। মাত্র ১২ রানেই ২ উইকেট এবং ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল কিউইরা। কেলি ও ক্লেভার সাজঘরে ফিরে গেলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জেগেছিল। তবে সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেন বেভন জ্যাকবস। তার ৩১ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে ব্ল্যাকক্যাপরা।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
