আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জোড়া মিশন: প্রতিপক্ষ কারা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জুন মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই সফরের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে, যেখানে তারা উত্তর আমেরিকা ও ইউরোপের দুটি ভিন্ন দলের মুখোমুখি হবে।
আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি:
* আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: ৭ জুন ২০২৬, বাংলাদেশ সময় ভোর ৬:০০ টায়।
* আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড: ১০ জুন ২০২৬, বাংলাদেশ সময় ভোর ৬:৩০ টায়।
বিশ্বকাপের আগে দলের শক্তি পরীক্ষা এবং খেলোয়াড়দের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এই দুটি ম্যাচকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা।
আয়শা/
