রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি এলাকায়
নিজস্ব প্রতিবেদক: গাছের ডালপালা কাটার কাজের কারণে আগামী রোববার (১৭ মে) রাজশাহীর কিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কাটা হবে। এ কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় কাটাখালী ওভারহেড ফিডারের (কাটাখালী পৌরসভা আইসোলেটর থেকে শেষ প্রান্ত পর্যন্ত) আওতাধীন বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া, তালুকদার ও সরদারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কার্যালয়।
আশা/
