শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ কুড়িগ্রামের যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ পাবেন না আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকেরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুড়িগ্রাম নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের স্বাক্ষর রয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের বিভিন্ন ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কাটা হবে। এ কারণে কুড়িগ্রাম সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা, মেডিকেলসহ সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলার কথা রয়েছে। এ সময় নেসকোর আওতাধীন সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন।
বিদ্যুৎ বন্ধের কারণ জানাল নেসকো
নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
তিনি বলেন, সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে গ্রাহকেরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
তাই শনিবার বিদ্যুৎনির্ভর জরুরি কাজ বা ব্যবসায়িক কার্যক্রম থাকলে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সোহাগ/
