| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৭ ১৯:৫৭:৩৪
ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম প্রধান তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তবে একই অঞ্চলের দেশ হলেও চাঁদ দেখার ভিন্নতার কারণে ঈদ উদযাপনের তারিখে পার্থক্য দেখা গেছে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অন্যদিকে প্রতিবেশী দেশ ব্রুনেইতে কোরবানির ঈদ পালিত হবে একদিন পর, অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার)।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৭ মে) জিলকদ মাস শেষ হয়েছে। সে হিসেবে সোমবার (১৮ মে) থেকে দেশ দুটিতে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবেই ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে ব্রুনেই সরকার জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১৮ মে) জিলকদের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হবে জিলহজ মাস। এ কারণে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে ২৮ মে।

এদিকে সৌদি আরবসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে রোববার জিলহজ মাসের চাঁদ দেখার কার্যক্রম শুরু হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে হজ ও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু অঞ্চলে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ আধুনিক প্রযুক্তিনির্ভর অবজারভেটরি ও দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যেও চাঁদ পর্যবেক্ষণ করছে। সাধারণত খালি চোখে চাঁদ দেখা এবং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব মিলিয়ে অধিকাংশ মুসলিম দেশ ঈদের তারিখ চূড়ান্ত করে থাকে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...