| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো দুই দেশ 

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৭ ১০:৪৯:১৭
সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো দুই দেশ 

নিজস্ব প্রতিবেদক: মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি জানিয়েছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়া এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী সোমবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। সেই হিসাবে জিলহজের ১০ তারিখ, অর্থাৎ ২৭ মে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে। তুরস্ক সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ধর্মীয় তারিখ নির্ধারণ করে থাকে, এবারও তারা সেই পদ্ধতি অনুসরণ করেছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, ১৭ মে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের মতে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে, যদিও খালি চোখে দেখা কঠিন হতে পারে।

আইএসি আরও জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২৭ মে বিশ্বের অধিকাংশ দেশে একযোগে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপনের পরের দিন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ অনুষ্ঠিত হলেও এবার প্রায় একই সময়ে বিশ্বজুড়ে কোরবানির ঈদ পালিত হতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...