| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই যুদ্ধবিমান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৮ ১১:৫১:১৪
মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমান দুটি মাটিতে বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হলেও তাতে থাকা চারজন ক্রু সদস্য প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে আয়োজিত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’ চলাকালে এ ঘটনা ঘটে। আয়োজকদের এক বিবৃতিতে জানানো হয়, সামরিক ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সংঘর্ষে জড়ানো বিমান দুটি ছিল মার্কিন নৌবাহিনীর ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান। দুর্ঘটনার মুহূর্তে চারজন ক্রুই দ্রুত ইজেক্ট করতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে যায়। মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে এবং চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। একই সময়ে আকাশে চারটি প্যারাশুট ভেসে নামতেও দেখা যায়।

মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানিয়েছেন, দুর্ঘটনায় পড়া বিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।

ঘটনার পরপরই নিরাপত্তার কারণে এয়ার শো বাতিল করা হয় এবং সাময়িকভাবে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...