| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১১ ১৯:৩৩:৫৩
বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। সোমবার (১১ মে) দলটির ফুটবল ফেডারেশন এই তালিকা প্রকাশ করে। এখান থেকেই কোচ লিওনেল স্ক্যালোনি চূড়ান্ত ২৬ সদস্যের দল নির্বাচন করবেন।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘোষিত দলে স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। এছাড়া আছেন এমিলিয়ানো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজদের মতো পরিচিত তারকারা।

তবে এবারের স্কোয়াডে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কয়েকজন নতুন মুখ। কোচিং স্টাফের নজরে থাকা তরুণদের মধ্য থেকে সুযোগ পেয়েছেন মিল্টন দেলগাদো, টমাস আরান্দা, লাউতারো দি লোল্লো ও জায়দ রোমেরোর মতো ফুটবলাররা। তাদের মধ্যে কেউ কেউ এখনো জাতীয় দলের জার্সিতে অভিষেকই করেননি।

গোলরক্ষক বিভাগেও রয়েছে চমক। অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজের পাশাপাশি প্রথমবারের মতো প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন রিভার প্লেটের তরুণ গোলকিপার সান্তিয়াগো বেলত্রান।

রক্ষণভাগে জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস ওতামেন্দি। তবে সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ডাক পাওয়া টমাস প্যালাসিওসকে এবার রাখা হয়নি।

আক্রমণভাগে ফিরে এসেছেন আলেহান্দ্রো গারনাচো, যিনি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। এছাড়া তরুণ প্রতিভা ক্লাউদিও এচেভেরি, মাতিয়াস সৌলে ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিও জায়গা পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে।

এদিকে ডান প্রান্তে নাহুয়েল মলিনা চোটে পড়লেও তাকে স্কোয়াডে রাখা হয়েছে। তবে সময়মতো সুস্থ হতে না পারলে বিকল্প হিসেবে অন্য খেলোয়াড়দের সুযোগ মিলতে পারে।

আগামী ৩০ মে’র মধ্যে আর্জেন্টিনাকে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে কেউ চোটে আক্রান্ত হলে এই প্রাথমিক তালিকা থেকেই বদলি নেওয়া হবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...