| ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

৫ থেকে ৮ দিন কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ২০:০৬:৩২
৫ থেকে ৮ দিন কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আবারও বাড়ছে বৈরী আবহাওয়ার আশঙ্কা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, ১৫ মে’র পর বঙ্গোপসাগরে আবহাওয়াগত অস্থিরতা বাড়তে পারে। একই সময়ে দেশে ৫ থেকে ৮ দিন কালবৈশাখী ও বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী আঘাত হানতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও দীর্ঘমেয়াদি পূর্বাভাস কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম জানান, মে মাসে দেশে মোট বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। তবে কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। সেখানে ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহে ৩৪০ থেকে ৩৬০ মিলিমিটার, চট্টগ্রামে ৩৩০ থেকে ৩৫০ মিলিমিটার এবং ঢাকায় ২৫০ থেকে ২৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

বরিশাল বিভাগেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিভাগটিতে ২২০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। সে সময় দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

নদ-নদীর পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িকভাবে নদীর পানি বাড়তে পারে।

কৃষি আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলমান বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা মৌসুমি কৃষিকাজের জন্য সহায়ক হতে পারে। মে মাসে দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল সাড়ে ৫ ঘণ্টা থেকে সাড়ে ৭ ঘণ্টা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৫ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি অতিরিক্ত বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৬৯ দশমিক ৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া এপ্রিলজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দফা তাপপ্রবাহ বয়ে যায়। রাজশাহীতে ২২ এপ্রিল সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ১৬ ডিগ্রি সেলসিয়াস।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান, ফাইনালের সমীকরণ কী

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান, ফাইনালের সমীকরণ কী

নিজস্ব প্রতিবেদক: চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: লিগস কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মায়ামি ও ...