| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অবশেষে ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ১৪:২৩:৪৬
অবশেষে ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক ব্যতিক্রমী গোলাপি মহিষ। নারায়ণগঞ্জের একটি খামারে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আর নামের পাশাপাশি এর অদ্ভুত চেহারা ও চুলের স্টাইল নিয়েও চলছে ব্যাপক আলোচনা।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ থাকা এলবিনো জাতের এই মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর এটি এখন বেশ ভাইরাল।

খামার সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। এর ওজন প্রায় ৭০০ কেজি। পরে ঢাকার এক ক্রেতার কাছে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রিও করা হয়েছে।

মহিষটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। সেই মিল থেকেই আদর করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির খাবারের তালিকাও বেশ আলাদা। প্রতিদিন ১২ ধরনের উপাদান মিশিয়ে তৈরি বিশেষ ঘাস, ভুট্টা ও ভুসি খাওয়ানো হয়। পাশাপাশি পুষ্টিকর খাবারেরও ব্যবস্থা রাখা হয় নিয়মিত।

মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, এলবিনো জাতের মহিষ সাধারণত শান্ত স্বভাবের হয়। এই মহিষটিও খুব ভদ্র প্রকৃতির এবং অযথা বিরক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না।

তিনি বলেন, সাধারণ মানুষ কালো মহিষ দেখতে অভ্যস্ত। কিন্তু গোলাপি রঙের এই মহিষটি শুরু থেকেই সবার নজর কাড়ে। পরে নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি আরও জনপ্রিয় হয়ে ওঠে।

খামারের কর্মচারীরা জানান, অনেকেই শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতেই খামারে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার ছোট শিশুরা মহিষটির সঙ্গে সেলফিও তুলছে।

রাখাল জুবায়ের বলেন, খামারে আরও অনেক পশুর মজার নাম রয়েছে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। এখন অনেকেই খামারের নামের বদলে “ট্রাম্পের খামার” বলেই চেনে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এটি মূলত এলবিনো প্রকৃতির দেশি মহিষ। শরীরে রঞ্জক পদার্থের ঘাটতির কারণে এমন ভিন্ন রঙ দেখা যায়। এ ধরনের প্রাণী তুলনামূলক বিরল হওয়ায় সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

তিনি আরও জানান, এবার নারায়ণগঞ্জ জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে। জেলার বিভিন্ন খামারে পর্যাপ্ত পশু মজুত আছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...