| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

একদিনে পরপর ৯ বার ভূমিকম্প!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ১৭:০৬:৩৭
একদিনে পরপর ৯ বার ভূমিকম্প!

নিজস্ব প্রতিবেদক: ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় একের পর এক ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র এক রাতের ব্যবধানে অন্তত ৯টি ছোট কম্পন রেকর্ড করা হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার (১৩ মে) দেশটির মেহের নিউজ এজেন্সির বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়। পরে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এসব ধারাবাহিক কম্পনের কারণে তেহরান বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, তেহরান একাধিক সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি অবস্থান করছে। এর ফলে ভূগর্ভে টেকটোনিক চাপ জমে থাকতে পারে, যা ভবিষ্যতে শক্তিশালী ভূমিকম্পের কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও এ অঞ্চলে মাঝেমধ্যেই ছোট ছোট ভূমিকম্প হয়ে থাকে, তবে একই রাতে পরপর ৯টি কম্পনকে তুলনামূলকভাবে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, কম্পনগুলো ইরানের অন্যতম সক্রিয় ভূমিকম্প অঞ্চল মোশা ফল্টের কাছাকাছি এলাকায় অনুভূত হয়। প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এই ফল্ট তেহরান শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এসব ভূমিকম্পের মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৪.৬। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, তেহরানের নিকটে বড় মাত্রার ভূমিকম্প হলে তা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।

উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০০৩ সালের বাম ভূমিকম্পে দেশটিতে ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে বিবেচিত।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...