| ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

মোটরসাইকেল ও অটোরিকশার চাকা ঘুরলেই কর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১২ ০৯:০৯:২৬
মোটরসাইকেল ও অটোরিকশার চাকা ঘুরলেই কর

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে প্রথমবারের মতো অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব কার্যকর হলে সিসিভেদে মোটরসাইকেলের মালিকদের বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কর দিতে হতে পারে। একইভাবে এলাকাভেদে ব্যাটারিচালিত অটোরিকশার জন্য নির্ধারণ করা হতে পারে ১ হাজার থেকে ৫ হাজার টাকা কর।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজেটসংশ্লিষ্ট এক বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছেন।

বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, জিপ, বাস, ট্রাক ও পিকআপে অগ্রিম আয়কর নেওয়া হলেও মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা এই ব্যবস্থার বাইরে ছিল। এবার প্রথমবারের মতো এই দুই খাতকেও কর কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কোন মোটরসাইকেলে কত কর

প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কোনো অগ্রিম আয়কর থাকবে না। তবে—

১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলে বছরে ২ হাজার টাকা

১২৬ থেকে ১৬৫ সিসিতে ৫ হাজার টাকা

১৬৫ সিসির বেশি মোটরসাইকেলে বছরে ১০ হাজার টাকা কর দিতে হতে পারে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার। এর মধ্যে করযোগ্য মোটরসাইকেল প্রায় ৩৮ লাখ বলে ধারণা করা হচ্ছে। গড়ে প্রতিটি বাইক থেকে ৪ হাজার টাকা কর আদায় করা গেলে সরকারের রাজস্ব আয় বছরে প্রায় ১ হাজার ৫২০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

অটোরিকশাও আসছে করের আওতায়

ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও নতুন কর কাঠামো আনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী—

সিটি করপোরেশন এলাকায় বছরে ৫ হাজার টাকা

পৌরসভা এলাকায় ২ হাজার টাকা

ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা কর নির্ধারণ করা হতে পারে

খাতসংশ্লিষ্টদের দাবি, দেশে বর্তমানে অন্তত ৫০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে রাজধানীতেই রয়েছে ১২ থেকে ১৫ লাখ।

শিল্প খাতে উদ্বেগ

গত এক দশকে দেশে মোটরসাইকেল শিল্পে বড় ধরনের বিনিয়োগ হয়েছে। হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, বাজাজ ও টিভিএসের বিভিন্ন মডেলের মোটরসাইকেল দেশে সংযোজন করা হচ্ছে। এতে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।

খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন কর আরোপ হলে মোটরসাইকেলের বিক্রি ও উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে নতুন বিনিয়োগও কমে যেতে পারে।

একটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, সাধারণত ১১০ বা ১২৫ সিসির বাইক ব্যবহারকারীদের আয় সীমিত। ফলে অতিরিক্ত করের চাপ তাদের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

কর আদায় হবে যেভাবে

আয়কর আইন ২০২৩ অনুযায়ী, যানবাহনের মালিকদের ফিটনেস নবায়নের সময় অগ্রিম আয়কর দিতে হয়। একই নিয়ম মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও কার্যকর হতে পারে। পরে এই কর আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয়ের সুযোগ থাকবে।

অর্থনীতিবিদদের মতে, রাজস্ব বাড়ানোর জন্য সরকার এই উদ্যোগ নিলেও অনিবন্ধিত ব্যাটারিচালিত অটোরিকশাকে কর ব্যবস্থার আওতায় আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...