| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ১৪:১৭:০২
নবম পে-স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রাথমিক পরিকল্পনা করছে সরকার।

তবে পে-কমিশনের সুপারিশ অনুযায়ী যে পরিমাণ বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল, বাস্তবে তা ধাপে ধাপে সীমিত আকারে বাস্তবায়ন করা হতে পারে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেল একসঙ্গে নয় বরং কয়েকটি ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হতে পারে। যদিও এটি কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশের তুলনায় কম, তবুও সরকারি চাকরিজীবীদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

পরবর্তী অর্থবছরগুলোতে ধাপে ধাপে বাকি বেতন সমন্বয় এবং বিভিন্ন ভাতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পে-কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য পূর্ণাঙ্গ পে-স্কেল বাস্তবায়নে বিপুল অঙ্কের অতিরিক্ত ব্যয় প্রয়োজন হবে।

এই আর্থিক চাপ বিবেচনায় নিয়েই অর্থ মন্ত্রণালয় ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে বলে জানা গেছে।

শুধু বেসামরিক প্রশাসন নয়, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক বেতন কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে।

সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন মিললে আগামী বাজেটেই নবম পে-স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের সুবিধা আগামী অর্থবছর থেকেই কার্যকর হতে পারে। আর ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ নবম পে-স্কেল ও সংশ্লিষ্ট ভাতাগুলো সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দীর্ঘদিনের বেতন সংশ্লিষ্ট চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...