কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়, তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ ছাড়া রাজশাহীর কয়েকটি এলাকাতেও কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রংপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ
নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
-
বালাপাড়া কবরস্থান
-
বন বিভাগ মোড়
-
বিএনসিসি মোড়
-
দর্শনা
-
সূত্রপুর
-
বালাপাড়া বাবুখা রোড
-
বিনোদপুর
-
শিশু পরিবার
-
আর কে রোড
-
টার্মিনাল এলাকা
নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
এদিকে নেসকোর রাজশাহী দপ্তরের বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন কয়েকটি এলাকাতেও বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি নওহাটা ফিডারের আওতায় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
-
দুয়ারীগ্রাম
-
পশ্চিম বাঘহাটা
-
কলেজ মোড়
-
পুঠিয়াপাড়া
-
নওহাটা বাজার
-
সাহাপাড়া ও আশপাশের এলাকা
অন্যদিকে, ১১ কেভি ভূগরোইল ফিডারের আওতায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় খবিরের মোড় উত্তর, ভোলাবাড়ি ও বায়া মোড় পশ্চিমসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নির্ধারিত সময়ের আগেই ফিরতে পারে বিদ্যুৎ
নেসকো জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এ কার্যক্রমের উদ্দেশ্য।
সিদ্দিকা/
