আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দামে সাম্প্রতিক কয়েক দফা পরিবর্তনের পর বর্তমানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দাম কার্যকর রয়েছে। নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না আসায় মঙ্গলবার (১০ নভেম্বর) আগের দামেই বিক্রি হচ্ছে সোনা। ফলে যারা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের সোনার বাজারদর জানা জরুরি।
বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও নির্ধারণ করে দিয়েছে সংগঠনটি।
আজ ১০ নভেম্বর বিভিন্ন ক্যারেটের সোনার দাম
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, মঙ্গলবার দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম নিচে দেওয়া হলো:
সোনার ধরন| প্রতি ভরির দাম
২২ ক্যারেট| ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা
২১ ক্যারেট| ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা
১৮ ক্যারেট| ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা
সনাতন পদ্ধতি| ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা
এখানে প্রতি ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনা বোঝানো হয়েছে। উল্লেখিত দাম ভ্যাটসহ বাজুসের নির্ধারিত বিক্রয়মূল্য।
সর্বশেষ কবে কমেছিল সোনার দাম?
দেশের বাজারে সর্বশেষ গত ৬ নভেম্বর সোনার দাম সমন্বয় করে বাজুস। ওই দিন প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এতে ২২ ক্যারেটের সোনার দাম কমে দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।
এর আগে ৫ নভেম্বর সকালে তৃতীয়বারের মতো সোনার দাম সমন্বয় করেছিল সংগঠনটি। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
আজ রুপার দাম কত?
সোনার দামে সাম্প্রতিক পরিবর্তন এলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ মঙ্গলবার প্রতি ভরি রুপার দাম হলো:
রুপার ধরন| প্রতি ভরির দাম
২২ ক্যারেট| ৩ হাজার ৪৯৯ টাকা
২১ ক্যারেট| ৩ হাজার ৩৮৩ টাকা
১৮ ক্যারেট| ২ হাজার ৯১৬ টাকা
সনাতন পদ্ধতি| ২ হাজার ২১৬ টাকা
সোনার গয়না কেনার আগে যেসব বিষয় জানা দরকার
সোনার গয়না কেনার সময় শুধু নির্ধারিত বাজারদর জানলেই হবে না, এর সঙ্গে মজুরি ও অন্যান্য খরচের বিষয়টিও মাথায় রাখতে হবে। বাজুসের নিয়ম অনুযায়ী, গয়নার নকশা ও তৈরির কাজের ধরন অনুসারে মজুরি প্রযোজ্য হবে।
পুরোনো সোনার গয়না বদলে নতুন গয়না নেওয়া কিংবা পুরোনো গয়না বিক্রির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। বাজুসের নিয়ম অনুযায়ী, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
তাই সোনার গয়না কেনা বা পুরোনো গয়না বদলানোর আগে দোকান থেকে মোট দাম, মজুরি এবং প্রযোজ্য কর্তনের হিসাব ভালোভাবে জেনে নেওয়া উচিত। এতে কেনাকাটার সময় অতিরিক্ত খরচ নিয়ে বিভ্রান্তি এড়ানো সম্ভব।
রাকিব/
