মোটরসাইকেলে নতুন কর; কত সিসিতে কত টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশে চলাচলকারী মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলের ওপর বছরে নির্দিষ্ট হারে কর বসানোর প্রস্তাব রাখা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী—
* ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করের আওতার বাইরে থাকতে পারে
* ১১১ থেকে ১২৫ সিসি: বছরে ২ হাজার টাকা
* ১২৬ থেকে ১৬৫ সিসি: বছরে ৫ হাজার টাকা
* ১৬৫ সিসির বেশি: বছরে ১০ হাজার টাকা
অর্থাৎ ছোট ইঞ্জিনের মোটরসাইকেল ব্যবহারকারীদের আপাতত বাড়তি করের চাপ না থাকলেও বড় ইঞ্জিনের বাইকের মালিকদের নিয়মিত অতিরিক্ত কর দিতে হতে পারে।
দেশে কত মোটরসাইকেল আছে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজারের বেশি। তবে সিসিভিত্তিক আলাদা পরিসংখ্যান নেই।
এই নতুন কর কাঠামো চালু হলে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছে এনবিআর।
র্তমানে কী নিয়ম চলছে
বর্তমানে মোটরসাইকেল মালিকদের আলাদা কোনো অগ্রিম আয়কর দিতে হয় না। তারা শুধু—
* একবার রেজিস্ট্রেশন ফি
* এবং দুই বছর পরপর রোড ট্যাক্স
পরিশোধ করেন।
সিসিভেদে এই খরচও ভিন্ন হয়। ৫০–১২৫ সিসি মোটরসাইকেলে রেজিস্ট্রেশন ফি প্রায় ৯ হাজার টাকা, আর ১২৫ সিসির বেশি হলে তা প্রায় ১১ হাজার টাকার কাছাকাছি।
নতুন প্রস্তাব কার্যকর হলে বর্তমান রেজিস্ট্রেশন ও রোড ট্যাক্সের পাশাপাশি বছরে আলাদা করে অগ্রিম আয়কর যোগ হবে। এতে মোটরসাইকেল ব্যবহারের ব্যয় বাড়বে।
তবে কিছু ক্ষেত্রে স্বস্তিও থাকছে। আয়কর আইনের আওতায় ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল মালিকরা এই অগ্রিম কর রিটার্নের সঙ্গে সমন্বয় করতে পারবেন।
এনবিআরের এই প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি। আসন্ন বাজেট ঘোষণার সময় সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও Bose স্পিকার নিয়ে আসছে Redmi K100 Pro Max
- Hero Xtreme 125R V2 বাইকটি কবে আসবে বাংলাদেশে ও দাম কত
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
- ৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত
- আজকের স্বর্ণের বাজারদর: ০৮ আগস্ট ২০২৬
- ইন্টার মায়ামি বনাম মন্তের ম্যাচ; সরাসরি যেভাবে দেখবেন
- Bajaj Pulsar N160 S ও N160 SS লঞ্চ, থাকছে ৪-ভালভ ইঞ্জিন ও TFT ডিসপ্লে
- মালয়েশিয়ায় যেতে বাংলাদেশিদের আবেদন শুরু, অগ্রাধিকার পাবেন যারা
- আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- iQOO Z11-এ থাকছে ৬.৮৩ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, থাকছে সরু ফ্রেম
- Bajaj Pulsar N160 S: দাম, ইঞ্জিন, ফিচার ও স্পেসিফিকেশন
- রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
