| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর শঙ্কা বাড়ছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ১৪:৩৮:০২
সাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর শঙ্কা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি শক্তিশালী হয়ে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, মাসের ১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় ৫ থেকে ৮ দিন কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে আয়োজিত বিশেষজ্ঞ কমিটির এক সভার তথ্য তুলে ধরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম বলেন, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও কিছু অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে। সেখানে ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া—

* ময়মনসিংহ বিভাগে ৩৪০-৩৬০ মিলিমিটার

* চট্টগ্রামে ৩৩০-৩৫০ মিলিমিটার

* রংপুরে ২৬০-২৮০ মিলিমিটার

* ঢাকায় ২৫০-২৭০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বরিশালে ২২০-২৫০ মিলিমিটার, রাজশাহীতে ১৭০-১৯০ মিলিমিটার এবং খুলনায় ১৬০-১৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে।

সে সময় দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য নদ-নদীর পানি বাড়তে পারে। তবে দেশের প্রধান নদীগুলোতে সামগ্রিকভাবে স্বাভাবিক প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতার বর্তমান অবস্থা কৃষিকাজের জন্য সহায়ক হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি অতিবৃষ্টি হয়েছে বরিশাল বিভাগে।

একই সময়ে কয়েক দফা তাপপ্রবাহও বয়ে যায়। এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, যেখানে পারদ উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...