| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আদালতে আত্মসমর্পণ করলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ১৬:৫৮:৩০
আদালতে আত্মসমর্পণ করলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন ঢাকার আদালত।

বুধবার (১৩ মে) আইনজীবীর মাধ্যমে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এর আগে আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

শুনানি শেষে আদালত ৫০০ টাকার জামিন বন্ডে তাকে জামিনে মুক্তির আদেশ দেন। রাষ্ট্রপক্ষ জানায়, মামলার পরবর্তী শুনানির তারিখ ৯ জুন নির্ধারণ করা হয়েছে এবং এ সময়ের মধ্যে সমঝোতার সুযোগ থাকবে।

তানভীর রাহির আইনজীবী দাবি করেন, বিষয়টি মূলত স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ ও ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে। তারা সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

মামলার নথি অনুযায়ী, গত ৮ মার্চ তানভীর রাহির স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুষ্পিতা যৌতুক নিরোধ আইনে মামলা করেন। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই তিনি ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

এর আগে ২২ ফেব্রুয়ারি টাকা দাবিকে কেন্দ্র করে মারধরের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী ৯৯৯-এ কল করেন এবং ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগে আরও বলা হয়, ১ মার্চ রাতে লালবাগ হোস্টেলের সামনে ডেকে নিয়ে আবারও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয় এবং টাকা না দিলে ডিভোর্সের হুমকি দেওয়া হয়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...