| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ মাসের ছুটি ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১১ ২০:৩৭:২১
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ মাসের ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: প্রচণ্ড তাপদাহ ও বাড়তে থাকা দাবদাহের কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। সোমবার (১১ মে) এ তথ্য জানিয়েছেন পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ মে থেকে ছুটি শুরু হবে এবং চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এরপর ২৪ আগস্ট থেকে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আবার চালু করা হবে। শিক্ষামন্ত্রী নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবজুড়ে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকায় সরকার আগাম এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে জানিয়েছিল, তাপমাত্রা আরও বাড়লে স্কুলের সময়সূচি পরিবর্তন কিংবা আগাম ছুটি ঘোষণা করা হতে পারে।

শিক্ষার্থীদের সুরক্ষায় সরকার কয়েকটি বিশেষ নির্দেশনাও দিয়েছে। এর মধ্যে রয়েছে সব ধরনের আউটডোর কার্যক্রম ও খেলাধুলা বন্ধ রাখা, পর্যাপ্ত বিশুদ্ধ ও ঠান্ডা পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে ফ্যান ও পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখা।

এছাড়া শিক্ষার্থীদের হালকা ও ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রচণ্ড গরমে তারা কিছুটা স্বস্তিতে থাকতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...